গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National  হরিয়ানায় ধৃত ১৪ কৃষক, বরখাস্ত ২৪ আধিকারিক-কর্মী

     হরিয়ানায় ধৃত ১৪ কৃষক, বরখাস্ত ২৪ আধিকারিক-কর্মী

    0
    118
    দূষণ রোধে নিষেধাজ্ঞা না মেনে খড় পোড়ানোর অভিযোগে হরিয়ানার ১৪ জন কৃষককে গ্রেফতার করেছে পুলিশ। শুধু তাই নয়, খড় পোড়ানোর ঘটনা রোধে ব্যর্থতার জন্য কৃষি দফতরের বিভিন্ন জেলার ২৪ জন আধিকারিক ও কর্মীকে বরখাস্ত করেছে।
    হরিয়ানার কাইথাল জেলা দেশের অন্যতম দূষিত শহর হয়ে উঠেছে। এই নিয়ে সুপ্রিম কোর্টও উদ্বেগ প্রকাশ করেছে।  কাইথালের ডিসিকে তলবও করেছে আদালত। তারপরেই প্রশাসন খড় পোড়ানোর ঘটনায় পদক্ষেপ করেছে। এখনও পর্যন্ত ১৮ জন কৃষককে গ্রেফতার করা হয়েছে।কাইথালের ডিএসপি বীরভান জানিয়েছেন, এই ঘটনার জন্য আরও অভিযান চালানো হবে। থানার ইনচার্জদের তাদের নিজের এলাকায় গত বছরের বিচারাধীন মামলায় গ্রেফতর করার নির্দেশ দেওয়া হয়েছে। শীতের মরশুম শুরু হতে না হতেই দিল্লিতে দূষণের মাত্রা বাড়তে শুরু করেছে। বাতাসের গুণমান সূচক কমেছে। একদিকে দূষণ বাড়ছে। অন্যদিকে, হরিয়ানায় খড় পোড়ানোর ঘটনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এক মাসে খড় পোড়ানোর প্রায় ৫০০ মামলা নথিভুক্ত হয়েছে।
    গত ৪ বছরের তুলনায় এটি এক মাসে রেকর্ড করা সর্বোচ্চ সংখ্যা। হরিয়ানার অনেক শহরে বায়ু মানের সূচক ৪০০ ছুঁয়েছে, যা বিপজ্জনক মাত্রায় পড়ে।
    ছবি  সৌজন্যে : এক্স