
মাছ ধরতে গিয়ে বাংলাদেশে বন্দি কুলতলির ১৪ মৎস্যজীবী। ১৩ অক্টোবর ট্রলার নিয়ে সাগরে গিয়েছিলেন। কুলতলির শানকিজাহান গ্রামের ওই ১৪ জন মৎস্যজীবী এফবি শুভযাত্রা নামে একটি ট্রলারে করে মাছ ধরতে গিয়েছিলেন।
শনিবার গভীর সমুদ্রে তাঁদের ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। উত্তাল সমুদ্রে ট্রলারটি ভাসতে ভাসতে ঢুকে পড়ে বাংলাদেশের জলসীমায়।
সীমান্ত অতিক্রম করার কিছু পরেই ট্রলারটিকে আটক করে প্রতিবেশী দেশের উপকূলরক্ষী এবং সেনা। সোশ্যাল মিডিয়ায় সেই খবর জানার পর কার্যত উৎকণ্ঠায় রয়েছে পরিবার।








