আমেরিকান হামলায় হত ১৪

0
16
ছবি সৌজন্যে : এক্স

নতুন করে শুরু হওয়া আমেরিকান হামলায় ইরানের পাঁচটি প্রদেশে এখনও পর্যন্ত ১৪ জন নিহত ও ৭৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রক।

অন্যদিকে, আমেরিকার এই হামলার জবাব দিতে কুয়েত, কাতার এবং বাহরাইনে অবস্থিত আমেরিকান সামরিক ঘাঁটিগুলিতে বিপুল সংখ্যক ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইরানের সামরিক বাহিনী।

তারা কুয়েতে একটি আমেরিকান প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, কাতারে একটি আর্লি ওয়ার্নিং স্যাটেলাইট অ্যান্টেনা সাইট এবং বাহরাইনে আমেরিকান সামরিক বাহিনীর মালিকানাধীন জ্বালানি ট্যাঙ্ক লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই হামলায় বিপুল সংখ্যক ড্রোন ব্যবহার করা হয়েছে বলে নিশ্চিত করেছে তেহরান।