গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১৪

0
26
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

গাজায় একাধিক জায়গায় ইসরায়েলি হামলায় অন্তত ১৪ জন প্যালেস্টাইনি নিহত হয়েছেন, যাদের আটজন প্রাণ হারিয়েছেন এক জানাজায় চালানো ড্রোন হামলায়। অভিযোগ, হামাসের সঙ্গে ন’ মাস ধরে চলা কথিত যুদ্ধবিরতির মধ্যে প্রায় প্রতিদিনই তা লঙ্ঘন করছে ইসরায়েল।

গাজার সিভিল ডিফেন্স ও একটি হাসপাতালের তথ্য অনুযায়ী, মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের আল-বালাতা বাজার এলাকায় বেসামরিক মানুষের এক সমাবেশ লক্ষ্য করে ইসরায়েলি হামলায় আটজন নিহত হয়েছেন।

সেখানে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে আল আওদা হাসপাতাল জানিয়েছে।প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দিনের শুরুতে একই এলাকায় পৃথক হামলায় নিহত এক ব্যক্তির জানাজার জন্য লোকজন সমবেত হয়েছিল আহমদ ইয়াসিন মসজিদ প্রাঙ্গণে। তাদের ওপর হামলা চালায় ইসরায়েলি ড্রোন।