উল্টো ঝুলিয়ে শক : এখনও নিখোঁজ নাবালক, ইসলামপুরে বিক্ষোভ

0
2085
ছবি সৌজন্যে : নিজস্ব
মহেশতলাকাণ্ডে পুলিশ ২ জনকে গ্রেফতার করলেও নির্যাতনের শিকার ইসলামপুরের বাসিন্দা নাবালকের এখনও কোনও খোঁজ নেই।
এদিকে মোবাইল চুরির অপবাদে মহেশতলায় নাবালককে উল্টো ঝুলিয়ে ইলেকট্রিক শক দেওয়ার অভিযোগে অভিযুক্তদের শাস্তির দাবিতে ইসলামপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভদেখিয়েছেন স্থানীয়রা। উল্টো ঝুলিয়ে ইলেকট্রিক শক, বেধড়ক মারধরের হাড় হিম করা ভিডিও ভাইরাল হয়। মহেশতলার একটি জিনসের পোশাক রং করার কারখানায় ইসলামপুরের বাসিন্দা বছর ১৪-র ওই নাবালক কাজ করত।
অত্যাচারের অভিযোগে মঙ্গলবারই মোস্তাফা কালাম এবং তৌহিদ আলম নামে দুই অভিযুক্তকে আটক করে পুলিশ। পরে তাদের গ্রেফতার করা হয়। যদিও ঘটনার পর থেকে কারখানার মালিক শাহেনশাহের কোনও খোঁজ নেই।