গ্রাম থেকে শহর
News & Much More

27.9 C
Kolkata
27.9 C
Kolkata
More
    Home Sports ৩ রেকর্ডে আইপিএল শুরু ১৪ বছর বয়সী সূর্যবংশীর

    ৩ রেকর্ডে আইপিএল শুরু ১৪ বছর বয়সী সূর্যবংশীর

    0
    172
    ছবি সৌজন্যে : এক্স

    আইপিএল শুরু হয়েছিল ২০০৮ সালের এপ্রিলে, বৈভব সূর্যবংশীর জন্ম এর প্রায় তিন বছর পর,২০১১ সালের মার্চে। আইপিএল–জমানায় ১৪ বছর বয়সী বিহারের ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী আইপিএলে নেমেছেন রাজস্থান রয়্যালসের হয়ে।রেকর্ড গড়ার জন্য সূর্যবংশীর বয়সটাই যথেষ্ট ছিল। তবে বাঁহাতি এ ব্যাটসম্যান একটি নয়, মোট তিনটি রেকর্ড গড়েছেন একদিনে। জয়পুরের মানসিং স্টেডিয়ামের ম্যাচটিতে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের ১৮০ রান তাড়া করতে নেমে সূর্যবংশীর রাজস্থান আটকে গেছে ১৭৮ রানে।

    ২ রানে দল হেরে গেলেও সূর্যবংশী নাম লিখিয়েছেন ইতিবাচক সব রেকর্ডে।প্রথম রেকর্ডটি বয়সেরই। আইপিএলে সবচেয়ে কম ১৪ বছর ২৩ দিন বয়সে অভিষেকের রেকর্ড এখন সূর্যবংশীর। পেছনে ফেলেছেন ২০১৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১৬ বছর ১৫৭ দিনে নামা প্রয়াস রয় বর্মণকে।সূর্যবংশী অভিষেকে প্রথম বোলার হিসেবে পেয়েছেন শার্দুল ঠাকুরকে। ভারতের হয়ে ৮৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলা পেসারের মুখোমুখি হয়ে প্রথম বলকেই কাভারের ওপর দিয়ে ছয় মারেন সূর্যবংশী।আইপিএলে সবচেয়ে কম বয়সে ছক্কা মারার রেকর্ডও এখন তাঁরই। এত দিন রেকর্ডটা ছিল রিয়ান পরাগের, যিনি প্রথম ছক্কা মেরেছিলেন ১৭ বছর ১৬১ দিন বয়সে। আবার সবচেয়ে কম বয়সে চারের রেকর্ডও সূর্যবংশীর। যেটা ছ’ বছর ধরে ছিল প্রয়াসের নামে।অন্যদিকে,আইপিএল ক্যারিয়ারের প্রথম বলেই ছক্কা,এটিও রেকর্ড।

    তবে এ রেকর্ডে সূর্যবংশীই প্রথম নন। এর আগে অস্ট্রেলিয়ার রব কুইনি, ওয়েস্ট ইন্ডিজের কেভন কুপার, আন্দ্রে রাসেল, জাভোন সিয়ারলেস ও কার্লোস ব্রাফেট, ভারতের অনিকেত চৌধুরী, সিদ্ধেশ লাড ও সামির রিজভী এবং শ্রীলঙ্কার মহীশ তিকশানাও একই কীর্তি গড়েছিলেন।তবে,২০ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩৪ রান,ইনিংসটা অনেক লম্বা হয়নি। তবে শুরুতেই একাধিক রেকর্ডে নাম লিখিয়ে দৃষ্টি নিজের দিকে টেনে নিয়েছেন বিহারের ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী।