গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk বাংলাদেশের হিন্দুদের নিয়ে চিন্তিত ১৪০ কোটি : মোদি

    বাংলাদেশের হিন্দুদের নিয়ে চিন্তিত ১৪০ কোটি : মোদি

    0
    180
    140 crore worried about the Hindus of Bangladesh Modi
    140 crore worried about the Hindus of Bangladesh Modi

    স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দিল্লির লালকেল্লা থেকে বাংলাদেশ নিয়ে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রথমবার পড়শি দেশের অশান্ত পরিস্থিতি নিয়ে প্রকাশ্য কথা বলেছেন তিনি।জানিয়েছেন, বাংলাদেশে থাকা হিন্দু-সংখ্যালঘুদের নিয়ে চিন্তিত ১৪০ কোটি ভারতীয়।

     

    মানবজাতির কল্যাণের কথা ভেবে বাংলাদেশের জন্য শুভকামনার বার্তা দিয়েছেন তিনি। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।তাঁর বক্তব্যে উঠে আসে বাংলাদেশের প্রসঙ্গ। বাংলাদেশে হামলার শিকার হচ্ছেন হিন্দু-সহ অন্যান্য সংখ্যালঘুরা। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন,বাংলাদেশে যা কিছু ঘটেছে তা নিয়ে ভারত উদ্বিগ্ন।বাংলাদেশের হিন্দু-সংখ্যালঘুদের নিয়ে চিন্তিত ১৪০ কোটি ভারতীয়। তাঁরা চাইছেন, সেদেশে হিন্দু ও সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তার দিকটি নিশ্চিত হোক। অন্যদিকে প্রতিবেশি প্রথম, এটাই ভারতের বিদেশনীতির অন্যতম বিষয়। সেকথা মনে করিয়ে দিয়ে মোদি বলেছেন, ভারত সবসময় চায় প্রতিবেশি দেশগুলো সমৃদ্ধি ও শান্তির পথে হাঁটুক। তাদের শান্তির জন্য ভারত প্রতিশ্রুতিবদ্ধ।বাংলাদেশের এই অস্থির পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হওয়ার আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশের বিকাশ যাত্রা’র জন্য শুভকামনা রয়েছে। মানবজাতির কল্যাণের জন্য ভারত চাই বাংলাদেশের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হোক।