মহারাষ্ট্রে লাডলি বহিন প্রকল্পের সুবিধা পেয়েছেন ১৪ হাজার পুরুষ!

0
127
ছবি সৌজন্যে : এক্স
মহারাষ্ট্র সরকারের লাডলি বহিন প্রকল্পের সুবিধা পেয়েছেন প্রায় ১৪ হাজার পুরুষ। এই ঘটনায় হুলস্থুল কাণ্ড মহারাষ্ট্রে। নারী ও শিশু উন্নয়ন বিভাগ দ্বারা পরিচালিত একটি সমীক্ষায় দেখা গিয়েছে, যে ১৪হাজার ২৯৮ জন পুরুষ ২১ দশমিক চার চার কোটি টাকা পেয়েছেন এই প্রকল্পের যোজনায়।
তারা অনলাইন রেজিস্ট্রেশন ব্যবস্থায় কারসাজি করে নিজেদের মহিলা সুবিধাভোগী হিসাবে রেজিস্ট্রেশন করেছিলেন। এই ঘটনাটি প্রকল্পটি চালু হওয়ার প্রায় ১০ মাস পরে প্রকাশ্য আসে। ২০২৪ সালে চালু হওয়া ওই প্রকল্পে ২১ থেকে ৬৫ বছর বয়সী যে সব মহিলার পরিবার বার্ষিক আড়াই লক্ষ টাকার কম আয় করেন, তাদের প্রতি মাসে দেড় হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।
২০২৪ সালের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের মাত্র কয়েক মাস আগে এই প্রকল্পটি চালু করা হয়েছিল। এই ঘটনায় সিট অথবা ইডি-র তদন্তের দাবি জানিয়েছেন এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে।