গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata ১৪৪ প্রার্থী বিজেপির, নন্দীগ্রাম-ভবানীপুরে শুভেন্দু

    ১৪৪ প্রার্থী বিজেপির, নন্দীগ্রাম-ভবানীপুরে শুভেন্দু

    0
    25
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    বামফ্রন্টের পর এবার রাজ্যে ১৪৪টি বিধানসভা কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে বিজেপি। নন্দীগ্রাম এবং ভবানীপুর, দুই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

    জোড়া আসনে লড়বেন দিলীপ ঘোষও। খড়গপুর সদর এবং বোলপুর থেকে প্রার্থী করা হয়েছে তাঁকে। প্রাক্তন রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তকে প্রার্থী করা হয়েছে রাসবিহারী কেন্দ্রে। হাওড়ার শিবপুর কেন্দ্রে প্রার্থী করা হয়েছে অভিনেতা-রাজনীতিক রুদ্রনীল ঘোষ। বরাহনগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ। তবে বালুরঘাট কেন্দ্রের বর্তমান বিধায়ক অশোক লাহিড়ীর নাম প্রথম তালিকায় নেই। ওই আসনে প্রার্থী করা হয়েছে বিদ্যুৎ রায়-কে। বর্তমান বিধায়কদের মধ্যে আসানসোল দক্ষিণে প্রার্থী করা হয়েছে অগ্নিমিত্রা পালকে। বাঁকুড়ার শালতোড়া কেন্দ্রে এ বারও প্রার্থী হচ্ছেন চন্দনা বাউড়ি। জলপাইগুড়ির ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রে এ বারেও প্রার্থী করা হয়েছে শিখা চট্টোপাধ্যায়কে।

    বিজেপি সূত্রে আগেই জানা গিয়েছিল যে, বর্তমান বিজেপি বিধায়কদের অধিকাংশই এ বার টিকিট পাবেন। সেই অনুযায়ী প্রথম দফার প্রার্থী তালিকায় চেনা মুখেরই আধিক্য দেখা গিয়েছে।