গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home National ১৪৪ ঘন্টার তল্লাশি শেষ! ভোপালে আটক ধর্ষণে অভিযুক্ত

    ১৪৪ ঘন্টার তল্লাশি শেষ! ভোপালে আটক ধর্ষণে অভিযুক্ত

    0
    76
    ছবি সৌজন্যে : এক্স

    মধ্যপ্রদেশের রাইসেন জেলায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণে অভিযুক্তকে ১৪৪ ঘণ্টা ধরে তল্লাশির পর অবশেষে গ্রেফতার করল পুলিশ।

    সূত্রের খবর, অভিযুক্তের মাথার দাম ছিল ৩০ হাজার টাকা। বৃহস্পতিবার রাতে ভোপালে তল্লাশি অভিযান চালায় পুলিশ। অভিযুক্ত পালানোর চেষ্টা করলে তাঁকে আত্মসমর্পণ করতে বলে পুলিশ। কিন্তু তা না করে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করলে পাল্টা গুলি চালায় পুলিশ।

    এনকাউন্টারে ধৃতের পায়ে গুলি লেগেছে বলে জানা যাচ্ছে। পুলিশ সূত্রে খবর, গত ২১ নভেম্বর এক কিশোরীকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে রাইসেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় মুখ্যমন্ত্রী মোহন যাদব পুলিশকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেন। অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন।