থাইল্যান্ডে ভয়াবহ বন্যায় মৃত ১৪৫  

0
86
ছবি সৌজন্যে : এক্স
থাইল্যান্ডে ভয়াবহ বন্যা ও ভূমিধসে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৪৫ জন। গৃহহীন  কয়েক লক্ষ বাসিন্দা। জলের তোড়ে ভেসে গিয়েছে বাড়ি , জলমগ্ন রাস্তাঘাট।
নিখোঁজ শতাধিক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকার্যে শ্লথগতির কারণে সমালোচনার মুখে পড়েছে সে দেশের সরকার। সরকারের তরফে মৃত্যুর যে পরিসংখ্যান দেওয়া হয়েছে, প্রকৃত সংখ্যা তার দ্বিগুণ বলেই দাবি স্থানীয় বাসিন্দাদের। গত কয়েকদিন ধরেই এক নাগাড়ে ভারী বৃষ্টি হচ্ছে থাইল্যান্ডের দক্ষিণ অংশের জেলাগুলিতে। নদী আর হ্রদের জল উপচে পড়ে জনবসতি ভাসিয়ে নিয়েছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে সংখলা প্রদেশ। শুক্রবার থাইল্যান্ড সরকারের মুখপাত্র সিরিপোঙ অঙ্গাসাকুল্কিয়ান জানিয়েছেন, বেশ কয়েকটি জায়গা থেকে জল নামতে শুরু করেছে। তবে বহু জায়গা এখনও জলমগ্ন। জলবন্দি হয়ে পড়েছেন ৩৬ লক্ষের বেশি মানুষ। তাদের উদ্ধার করার চেষ্টা চলছে। পাশাপাশি দুর্গতদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ারও চেষ্টা চলছে।