ফেসবুক-জিমেলের ১৪৯ মিলিয়ন তথ্য ফাঁস

0
156
ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

বিশ্বজুড়ে অনলাইন নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সম্প্রতি ফেসবুক ও জিমেইলসহ বিভিন্ন জনপ্রিয় অনলাইন সার্ভিসের ১৪৯ মিলিয়নের বেশি লগইন তথ্য একটি ওপেন অনলাইন ডাটাবেজে পাওয়া গেছে।

এতে কোটি কোটি ইউজারের ব্যক্তিগত তথ্য ঝুঁকির মুখে পড়েছে।তবে এটি গুগল বা মেটার সার্ভারে সরাসরি কোনো বড় হ্যাক নয়। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, ইউজারদের ডিভাইসে ঢুকে পড়া ইনফোস্টিলার ধরনের ম্যালওয়্যারের মাধ্যমে দীর্ঘ সময় ধরে এসব তথ্য সংগ্রহ করা হয়েছে।জানা যাচ্ছে,সাইবার নিরাপত্তা গবেষক জেরেমায়া ফাওলার একটি প্রায় ৯৬ গিগাবাইট আকারের ডাটাবেজ শনাক্ত করেন, যা কোনো পাসওয়ার্ড বা এনক্রিপশন ছাড়াই ওপেন অবস্থায় ছিল। ইন্টারনেট সংযোগ থাকলেই যে কেউ এই ডাটাবেজে প্রবেশ করতে পারত।ডাটাবেজটিতে ইমেল অ্যাড্রেস, ইউজারনেম, সরাসরি পাসওয়ার্ড এবং সংশ্লিষ্ট ওয়েবসাইটের লগইন লিংক সংরক্ষিত ছিল,যা সাইবার অপরাধীদের জন্য কার্যত প্রস্তুত তালিকার মতো।গবেষণায় দেখা গেছে, সবচেয়ে বেশি তথ্য ছিল ইমেইল অ্যাকাউন্টের। আনুমানিক হিসাবে, জিমেইল, ৪৮ মিলিয়ন, ফেসবুক: ১৭ মিলিয়ন, ইনস্টাগ্রাম: ৬.৫ মিলিয়ন, ইয়াহু মেইল: ৪ মিলিয়ন, নেটফ্লিক্স: ৩.৪ মিলিয়ন, আউটলুক: ১.৫ মিলিয়ন, আইক্লাউড মেইল: ৯ লাখ ও টিকটক: ৭.৮ লাখ।

বিশেষজ্ঞরা বলছেন, একটি ইমেইল অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ পেলে হ্যাকাররা সহজেই অন্যান্য অ্যাকাউন্টও দখল করতে পারে। কারণ ব্যাংকিং,সোশ্যাল মিডিয়া কিংবা হেলথ সার্ভিসের মতো অধিকাংশ সার্ভিসের পাসওয়ার্ড রিসেট লিংক ইমেইলে পাঠানো হয়।ফলে ব্যক্তিগত নথি, বিল, ভ্রমণের তথ্যসহ সংবেদনশীল ডেটা ঝুঁকিতে পড়ে।