
পাকিস্তানের করাচিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১৫। আহত প্রায় ১৪। মৃতের মধ্যে মহিলা ও শিশুও রয়েছে। বুধবার রাতে সোলজার বাজারের রানা কলোনির ৫ নম্বর স্ট্রিটের কাছে একটি তিনতলা আবাসিক ভবনে ঘটনাটি ঘটেছে।
মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুসারে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণটি ঘটেছে। ইতিমধ্যেই উদ্ধারকারী দল অনুসন্ধান অভিযান শুরু করেছেন।
উদ্ধারকারীরা জানিয়েছে, ভবনের চারপাশে সরু রাস্তার কারণে অভিযান পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। এলাকার নিরাপত্তা জোরদার করেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের বাড়ি গুলি পর্যন্ত কেঁপে ওঠে। ধ্বংসস্তূপ থেকে বেশ কয়েকজনের ঝলসানো দেহ উদ্ধার করেছেন। নিহতদের অনেকের শনাক্তকরণের প্রক্রিয়া চলছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
