গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home International আফগানিস্তানে পাক এয়ারস্ট্রাইকে মৃত অন্ততপক্ষে ১৫

    আফগানিস্তানে পাক এয়ারস্ট্রাইকে মৃত অন্ততপক্ষে ১৫

    0
    130
    ছবি সৌজন্যে : এক্স
    আফগানিস্তানের পাকতিয়া প্রদেশের বারমালে পাকিস্তানের এয়ারস্ট্রাইক হামলায় মৃত্যু হয়েছে অন্তত ১৫ জনের। পাশাপাশি আহত হয়েছেন আরও অনেকে।
    ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা যাচ্ছে। পাক সেনার অতর্কিত এই হামলার পালটা জবাবের হুঁশিয়ারি দিয়েছে তালিবান। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, ২৪ ডিসেম্বর রাতে বারমালের অন্তত সাতটি গ্রামে এই হামলা চালানো হয়। হামলার জেরে মৃত ১৫ জনের মধ্যে রয়েছেন একই পরিবারের ৫ জন সদস্য। মৃতদের বেশিরভাগই মহিলা ও শিশু। পাকিস্তানের ফাইটার জেটই এই হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। যদিও পাকিস্তানের তরফে এই হামলার বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। এই হামলার পর স্বভাবিকভাবেই দুই দেশের মধ্যে উত্তেজনা চরম আকার নিয়েছে।
    এদিকে দেশের মাটিতে এই হামলার পর পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়ে মুখ খুলেছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রক।প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই হামলার পালটা জবাব তালিবান দেবে।