গ্রাম থেকে শহর
News & Much More

27.3 C
Kolkata
27.3 C
Kolkata
More
    Home National দিল্লি বিধানসভায় ধুন্ধুমার, সাসপেন্ড আতিশি-সহ ১৫

    দিল্লি বিধানসভায় ধুন্ধুমার, সাসপেন্ড আতিশি-সহ ১৫

    0
    107
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    ক্যাগ রিপোর্ট পেশের আগেই ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে দিল্লি বিধানসভার অন্দরে। যারফলে গোটা দিনের জন্য বিধানসভা থেকে বিরোধী দলনেত্রী আতিশি-সহ সাসপেন্ড ১৫ আপ বিধায়ককে সাসপেন্ড করেছেন স্পিকার বিজেন্দ্র গুপ্ত। রীতিমতো মার্শাল ডেকে তাঁদের বিধানসভার বাইরে বের করে দেওয়া হয় বলে জানা গিয়েছে।
    সূত্রের খবর, দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনাই কুমার সাক্সেনার বক্তব্যের মাঝেই মুখ্যমন্ত্রীর অফিস থেকে ভগৎ সিং এবং বিআর আম্বেদকরের ছবি সরানোর প্রতিবাদ জানাচ্ছিলেন আতিশি-সহ আপ বিধায়কেরা।
    লাগাতার চলছিল জয় ভীম স্লোগান। সতর্ক করা হলেও আপ বিধায়কেরা না থামায় তাঁদের সাসপেন্ড করে দেন স্পিকার বিজেন্দ্র গুপ্ত।