বাংলাদেশে অন্তর্বর্তী সরকারে ১৫ জন

0
186
15 people in the interim government in Bangladesh
15 people in the interim government in Bangladesh

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা ১৫ জন হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ঢাকায় সেনা সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, বৃহস্পতিবার রাত ৮টার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান হতে পারে।

অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা হতে পারে ১৫ জনের মতো।দু-একজন বেশিও হতে পারে।সেনাপ্রধান বলেছেন, ড. ইউনূসের সঙ্গে কথা হয়েছে, তিনি বাংলাদেশকে সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাবেন। একইসঙ্গে পুলিশ সক্রিয় হলে দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক হয়ে আসবে বলেও জানিয়েছেন জেনারেল ওয়াকার-উজ-জামান।রাজধানী ঢাকাসহ সারাদেশে বিভিন্ন স্থানের ধ্বংসস্তূপ পরিষ্কার এবং রাস্তাঘাটে ট্রাফিক নিয়ন্ত্রণে ছাত্ররা যে ভূমিকা রাখছে তা অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন তিনি। সেনাপ্রধান বলেছেন, ছাত্ররা তাঁদের সাহায্য করছে।গ্রামগঞ্জে ছাত্ররা কাজ করছে।