লাহোরে ভয়ানক দূষণে অসুস্থ ১৫ হাজার

0
223
পাকিস্তানের লাহোরে ভয়ানক দূষণের জেরে একদিনে অসুস্থ হয়ে পড়েছেন ১৫ হাজার মানুষ। ফলে হাসপাতালগুলিতে উপচে পড়ছে রোগীদের ভিড়।
এই মুহূর্তে স্বাস্থ্যসঙ্কটের মুখে লাহোর।এই মুহূর্তে দূষণে জেরবার গোটা পাকিস্তান। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি লাহোরে। এই শহরে বাতাসের গুণগত মান ১ হাজার ৯০০। যা অতি অতি ভয়ানক।যার জেরে শিশু থেকে বয়স্কদের শুকনো কাশি, শ্বাসষ্টের সমস্যা, নিউমোনিয়া এবং বুকে সংক্রমণের মতো উপসর্গ বাড়ছে। আর সেই উপসর্গ নিয়ে হাসপাতালে রোগীর সংখ্যাও বাড়ছে। সরকারি হাসপাতালগুলির অবস্থা শোচনীয়। দূষণের জেরে মেয়ো হাসপাতালে ভর্তি ৪ হাজার রোগী। জিন্নাহ হাসপাতালে ৩ হাজার ৫০০, গঙ্গারাম হাসপাতালে ৩ হাজার এবং শিশু হাসপাতালে ২ হাজার। পাকিস্তানের চিকিৎসা বিশেষজ্ঞ আশরফ জিয়া লাহোরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ইতিমধ্যেই লাহোরে ইটভাটার কাজ, নির্মাণ সংক্রান্ত কাজের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
যানবাহন চলাচলের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। ব্যক্তিগত গাড়ি রাস্তায় না নামানোর জন্য শহরবাসীর কাছে আবেদন করছে প্রশাসন।
ছবি  সৌজন্যে : এক্স