এখনই বাতিল হচ্ছে না ১৫ বছরের পুরনো বাস

0
151
ছবি সৌজন্যে : নিজস্ব

এখনই বাতিল হচ্ছে না ১৫ বছরের পুরনো বাস, মিনিবাস সহ গণ পরিবহণগুলো। পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন এজন্য বছরে দুবার করে ফিটনেস পরীক্ষা করাতে হবে। তাহলেই রাস্তায় চলাচলে আর কোনও বাধা থাকবে না।

বাস মালিক সংগঠনের দীর্ঘদিনের দাবিতে নীতিগতভাবে রাজ্য পরিবহণ দফতর সম্মতি জানিয়েছিল আগেই। অবশেষে সেই যুক্তি মেনে নিয়েছে হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ রাজ্য সরকারের আর্জিতে সাড়া দিয়ে জানিয়েছে আপাতত ১৫ বছর বয়স পেরিয়ে গেলেও যেসমস্ত বেসরকারি বাণিজ্যিক যানবাহন যান্ত্রিকভাবে সুষ্ঠু পরিষেবা দিতে সক্ষম এবং যে গাড়িগুলো চলাচল করলে পরিবেশের কোনও ক্ষতি হবে না সেগুলো শহরের রাস্তায় চলতে পারে। অজন্য ৬ মাস অন্তর ফিটনেস সার্টিফিকেট পেতে হবে তাদের।

পরিবেশরক্ষার স্বার্থে পশ্চিমবঙ্গ সহ দেশের অন্যান্য রাজ্য থেকে ১৫ বছর ও তার বেশি বয়সী পুরনো বাণিজ্যিক যান তুলে নেওয়ার নির্দেশ দিয়েছিল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল।