আরএসএস-র ১৫০ কোটির সদর দফতর 

0
106
ছবি : সংগৃহীত
১৫০ কোটি টাকা খরচ করে দিল্লির ঝান্ডেনওয়ালের আরএসএস সদর দফতর কেশবকুঞ্জ নতুন রূপ পেয়েছে। পাঁচ লক্ষ বর্গফুট জায়গাতে গড়ে তোলা হয়েছে ১২তলা উঁচু তিনটি বাড়ি— সাধনা, প্রেরণা, অর্চনা।
সঙ্ঘের তরফে জানানো হয়েছে, নতুন সদর দফতর নির্মাণে মোট খরচ হয়েছে ১৫০ কোটি টাকা। আরএসএসের তরফে জানানো হয়েছে, আগামী ১৯ ফেব্রুয়ারি শিবাজি জয়ন্তীতে নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে, আরএসএস প্রধান মোহন ভাগবত এবং সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবোলের হাতে। ভারতীয় ঐতিহ্য এবং সাংস্কৃতিক ধারা মেনে নির্মিত এই দফতরে সঙ্ঘের দৈনন্দিন কাজ পরিচালনার পাশাপাশি নেতা-কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। আয়োজন করা হবে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের নানা আলোচনাসভা ও কর্মশালার। চার একরের বেশি জমিতে গড়ে ওঠা সদর দফতরে ৪৬৩ আসনের ভিআইপি অডিটোরিয়াম হলটির নাম দেওয়া হয়েছে সঙ্ঘের শাখা সংগঠন বিশ্ব হিন্দু পরিষদের প্রয়াত নেতা অশোক সিঙ্ঘলের নামে। রয়েছে ৬০০ আসনের একটি পৃথক প্রেক্ষাগৃহ। তিনটি ভবনে সঙ্ঘের বিভিন্ন শাখার দফতর এবং স্বয়ংসেবক ও প্রচারকদের থাকার ব্যবস্থা রয়েছে।
এ ছাড়া রয়েছে, হাসপাতাল, দাতব্য চিকিৎসালয় এবং পাঠাগারও। সব মিলিয়ে দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির সদরকেও ছাপিয়ে গিয়েছে আরএসএসের কেশবকুঞ্জ।