
আমেরিকায় তুষারঝড়ের কারণে সাতটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সবমিলিয়ে আমেরিকার ৩০টি অঙ্গরাজ্যের ছ’ কোটির বেশি মানুষ দুর্যোগে পড়েছেন।
এছাড়াও অনেক স্থানে তাপমাত্রা রেকর্ড মাত্রায় কমে গেছে।উড়োজাহাজ চলাচলও ব্যাহত হয়েছে। ২ হাজারেরও বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং আরও কমপক্ষে দেড় হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে।এদিকে কয়েক দশকের মধ্যে আমেরিকায় এটা সবচেয়ে ভয়াবহ তুষারঝড় হতে পারে বলে সতর্ক করে দিয়েছে আবহাওয়া বিভাগ। কয়েকটি অঙ্গরাজ্যের স্কুল ও সরকারি অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। তুষারঝড়টি আর্কটিক থেকে এখন আমেরিকার মধ্যাঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে।এদিকে মার্কিন কর্তৃপক্ষ এই ঝড় মোকাবিলায় জারি করেছে,উচ্চ সতর্কতা। লাখো মার্কিনি এই শক্তিশালী ঝড় মোকাবিলার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমেরিকার জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, এক দশকেরও বেশি সময়ের মধ্যে এই ঝড় সবচেয়ে বেশি তুষারপাত এবং হিম শীতল তাপমাত্রাসহ তুষার ঝড়ের পরিস্থিতি বয়ে আনতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।ঝড়টি আমেরিকার মাঝামাঝি থেকে শুরু হয়েছে এবং আগামী কয়েক দিনের মধ্যে পূর্ব দিকে অগ্রসর হবে।
ঝড়ের পূর্বাভাস অনুযায়ী, সোমবার পর্যন্ত আমেরিকার পূর্বাঞ্চলের অর্ধেক এলাকাকে আর্কটিক বাতাসের গভীর বরফের মধ্যে নিমজ্জিত করবে বিশাল এই ঝড়। এই ঝড়ে ৬ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন।
