
নিশ্চয়ই গ্যালারিতে উপস্থিত থেকে নিজের দেশের ক্লাবকে সমর্থন দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তারা।তবে নতুন এডিশনের ক্লাব বিশ্বকাপ শুরুর আগেই দুঃসংবাদ শুনল আর্জেন্টিনার ১৫ হাজারের বেশি সমর্থক। স্টেডিয়ামে খেলা দেখতে এসে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানোর কারণেই তাদের নিষিদ্ধ করার কথা জানিয়েছেন আর্জেন্টিনার নিরাপত্তামন্ত্রী প্যাট্রিসিয়া বুলরিখ।
ট্রিবিউনা সেগুরা নামে একটি প্রোগ্রামের মাধ্যমে সহিংস সমর্থকদের তালিকা করা হয়েছে। তালিকাটি চূড়ান্ত করে বুয়েনস এইরেসে আমেরিকা দূতাবাসকে জমা দিয়েছেন আর্জেন্টিনার নিরাপত্তামন্ত্রী।সহিংস সমর্থকদের বিষয়ে বুলরিখ বলেছেন,তালিকায় ১৫ হাজারের বেশি লোক আছেন যারা স্টেডিয়ামে নিষিদ্ধ থাকবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ যে, আর্জেন্টিনার স্টেডিয়ামে অপরাধে জড়ানো লোকরা যেন এই ফিফা ক্লাব বিশ্বকাপে থাকতে না পারে। এই সরকারের শুরু থেকে ১ হাজার ৩২৮টি ম্যাচে ৪০ লাখের বেশি মানুষকে পর্যবেক্ষণ করেছে ট্রিবিউনা সেগুরা।
এর মধ্যে গ্রেপ্তারি পরোয়ানাসহ ১ হাজার ১৬৬ জনকে চিহ্নিত করা হয়েছে। তাদের স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা দিতে ৪০টির বেশি প্রশাসনিক নির্দেশ দেওয়া হয়েছে।উল্লেখ্য আগামী ১৪ জুন আমেরিকার ১২টি ভেন্যুতে ক্লাব বিশ্বকাপ শুরু হবে। শেষ হবে ১৩ জুলাই।এবার ক্লাব বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়ে ৩২ করা হয়েছে। এর মধ্যে আর্জেন্টিনার দুটি ক্লাব রয়েছে, বোকা জুনিয়র্স ও রিভার প্লেট।




