
অভয়ার বিচারের দাবিতে দেড় লাখ সই সম্বলিত স্মারকলিপি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে জমা দেওয়া হয়েছে।
অভয়ামঞ্চ এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের তরফে বিচারব্যবস্থার টালবাহানার অভিযোগ তুলে এই স্মারকলিপি বলে জানিয়েছেন চিকিৎসক সুবর্ণ চৌধুরি। পাশাপাশি প্রধান বিচারপতিদের কাছে আবেদন করা হয়েছে এই মামলাটি যেন গুরুত্ব দিয়ে দেখা হয়। দ্রুত বিচারব্যবস্থা সম্পন্ন করে প্রকৃত দোষীদের শাস্তির আওতায় আনা হয়। বিক্ষোভকারীদের অভিযোগ একজন বাদে অভয়ার প্রকৃত ধর্ষক, খুনিরা এখনও অবাধে ঘুরে বেড়াচ্ছে। তথ্যপ্রমাণ লোপাটে পুলিশের হাত ছিল। শিয়ালদহ কোর্টের রায় পরিষ্কার করে দিয়েছে।
তারপরেও রাজ্য সরকার, সিবিআই কেউ কোনও ব্যবস্থা নেয়নি। অভয়ার পরিবারের তোলা দাবিগুলো স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।
