গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National গুণমান যাচাইয়ে ফেল ১৫১টি ওষুধ

    গুণমান যাচাইয়ে ফেল ১৫১টি ওষুধ

    0
    126
    ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক
    এবার একাধারে ১৫১টি ওষুধ গুণমাণ যাচাইয়ের পরীক্ষা ফেল হয়েছে। এদের মধ্যে ১৪১টি ওষুধের নমুনাকে নট অব স্ট্যান্ডার্ড কোয়ালিটি ড্রাগস বলে ঘোষণা করল কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ। পাশাপাশি চারটি ওষুধের নমুনা জাল। তার মধ্যে কলকাতার সেন্ট্রাল ড্রাগ ল্যাবে ২৬ টি ওষুধের নমুনা ফেল হয়েছে। আর রাজ্য ড্রাগ ল্যাবে ৫ টি ওষুধের নমুনা ফেল করেছে।
    জানা গিয়েছে, গতবছর কোনরকম বাছাই না করেই এই ওষুধগুলি ল্যাবে নিয়ে যাওয়া হয়েছিল। সেই রিপোর্ট শুক্রবার সামনে এনেছে সিডিএসসিও। তবে এই জাল ওষুধগুলির তালিকায় রয়েছে নামি এবং খুব প্রচলিত ওষুধ। তালিকায় রয়েছে, বোন ম্যারো ক্যান্সারের ওষুধ, এটি চন্ডিগড় ল্যাবের টেস্টে জাল প্রমাণিত হয়েছে।
    অ্যানিমিয়ার ইঞ্জেকশনও জাল। কলকাতার সেন্ট্রাল ড্রাগ টেস্টিং ক্লাবে, এটি জাল বলে প্রমাণিত হয়েছে। রক্ত জমাট ছাড়ানোর ওষুধ ও জাল প্রমাণিত হয়েছে। এছাড়াও ব্যাকটেরিয়াল ইনফেনশনের ওষুধও জাল বলে প্রমাণিত হয়েছে। এছাড়া গ্যাস, ব্লাড প্রেসার সহ নিত্যপ্রয়োজনীয়-ইত্যাদি জাল প্রমাণিত হয়েছে।