প্রবল বৃষ্টিতে তানজানি মৃত ১৫৫

0
162
tanzania BONNA MRITO 155
tanzania BONNA MRITO 155
টানা বৃষ্টিতে তানজানিয়ায় ১৫৫ জনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে কয়েক সপ্তাহ ধরে চলা টানা ভারী বৃষ্টিতে বন্যা ও ভূমিধসের জরে ১৫৫ জন মারা গিয়েছেন।
আহত হয়েছেন অন্তত ২৩৬ জন। পূর্ব আফ্রিকা জুড়ে এখনও প্রবল বৃষ্টি হচ্ছে। প্রধানমন্ত্রী কাসিম মাজালিওয়া বলেছেন, এল নিনো বর্ষার পরিস্থিতি খারাপ করে তুলেছে। যার জেরে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। সড়ক, সেতু ও রেললাইন ক্ষতিগ্রস্ত হচ্ছে। বনভূমির ধ্বংস ও অনিয়ন্ত্রিত গবাদি পশুর চারণই এই পরিস্থিতির জন্য দায়ী। দুই লক্ষেরও বেশি মানুষ এবং ৫১ হাজার পরিবার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। বন্যা কবলিত এলাকায় স্কুল বন্ধ রয়েছে। উদ্ধারকাজ জারি রয়েছে।