নিষিদ্ধ জ্বর-ব্যথার ১৫৬ ককটেল ওষুধ

0
140
156 cocktail medicine for prohibited fever pain
156 cocktail medicine for prohibited fever pain
জ্বর, সর্দি, অ্যালার্জি এবং ব্যথার জন্য ব্যবহৃত অ্যান্টিব্যাকটেরিয়াল-সহ ব্যাপকভাবে বিক্রি হওয়া কমপক্ষে ১৫৬টি ফিক্সড-ডোজ কম্বিনেশন ওষুধ নিষিদ্ধ করেছে কেন্দ্র। কেন্দ্র বলেছে, এই ওষুধগুলি মানুষের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
একটি নির্দিষ্ট অনুপাতে দুই বা ততোধিক সক্রিয় ফার্মাসিউটিক্যাল উপাদানগুলির সংমিশ্রণকে এফডিসি ওষুধ বলা হয়। চলতি কথায় এগুলি ককটেল ওষুধ হিসাবে পরিচিত। নিষেধের তালিকায় রয়েছে, ব্যথা উপশমকারী ওষুধ হিসাবে ব্যবহৃত জনপ্রিয় সংমিশ্রণ, অ্যাসিক্লোফেন্যাক ৫০ এমজি + প্যারাসিটামল ১২৫ এমজি।মেফেনামিক অ্যাসিড + প্যারাসিটামল ইনজেকশন, সেটিরিজাইন এইচসিএল + প্যারাসিটামল + ফেনিলেফ্রিন এইচসিএল, লিভোসেট্রিজাইন + ফেনিলেফ্রিন এইচসিএল + প্যারাসিটামল, প্যারাসিটামল + ক্লোরফেনির্মাইন মালেট + ফেনিল প্রোপানোলামিন এবং ক্যামিলোফিন ডাইহাইড্রোক্লোরাইড ২৫ এমজি + প্যারাসিটামল ৩০০ এমজি।কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেখানে উল্লিখিত ওষুধগুলির নিরাপদ বিকল্প পাওয়া যায়, সেখানে এই ফিক্সড ডোজ সংমিশ্রণ ওষুধের ব্যবহার মানুষের জন্য ঝুঁকির হতে পারে বলে মনে করছে কেন্দ্রীয় সরকার।কেন্দ্র নিযুক্ত এক বিশেষজ্ঞ কমিটি বিষয়টি পরীক্ষা করেছে। এই কমিটিই এই এফডিসিগুলিকে অযৌক্তিক বলে জানিয়েছে।