গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home International কেনিয়ায় পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষে মৃত ১৬

    কেনিয়ায় পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষে মৃত ১৬

    0
    114
    ছবি সৌজন্যে : এক্স

    আফ্রিকার দেশ কেনিয়ায় প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর সরকারের প্রতি বিক্ষোভে পুলিশের সঙ্গে জনসাধারণের সংঘর্ষে মৃত্য হয়েছে কমপক্ষে ১৬ জনের। এই ঘটনায় জখম হয়েছেন বহু। জানা গিয়েছে, প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর সরকারের বিরুদ্ধে বিক্ষোভকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় কেনিয়ায়।

    বিক্ষোভকারীদের আটকাতেই খণ্ডযুদ্ধ বাধে পুলিশের সঙ্গে। তাদের আটকাতে জলকামান এবং কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। চালানো হয় গুলিও। নিরাপত্তাজনিত কারণে বন্ধ করে দেওয়া হয় পার্লামেন্টের সঙ্গে মূল সড়কের সংযোগকারী রাস্তা।

    বন্ধ করে দেওয়া আশপাশের সব রাস্তা, ব্যাঙ্ক এবং দোকান। কেনিয়ার জাতীয় মানবাধিকার কমিশনের তথ্য অনুযায়ী, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন শতাধিকের বেশি। তাঁদের মধ্যে অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় অনন্ত ৬০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।