‘ককরোচ’দের বিক্ষোভের জেরে বন্ধ ১৬ মেট্রো স্টেশন 

0
16
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
ককরোচ জনতা পার্টির বিক্ষোভের জেরে উত্তপ্ত দিল্লি। প্রশ্নফাঁস বিতর্কের জেরে সোমবার থেকেই উত্তাল যন্তর-মন্তর চত্বর। বিক্ষোভের ঝাঁঝ আরও বাড়াচ্ছে ককরোচরা। এই পরিস্থিতিতে রাজধানীর নিরাপত্তা আরও জোরদার করতে তৎপর দিল্লি পুলিশ।
বিক্ষোভস্থল এবং সংলগ্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংবেদনশীল এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। প্রয়োজনে যান চলাচলেও পরিবর্তন আনা হতে পারে বলে জানিয়েছে প্রশাসন। এদিকে, বন্ধ করে দেওয়া হয়েছে সেন্ট্রাল দিল্লির ১৬টি মেট্রো স্টেশনও। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকেই বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে যন্তর মন্তর, কনাট প্লেস, পার্লামেন্ট হাউস-সহ একাধিক জায়গায়। এদিকে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানীর ১৬টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে।
সেই তালিকায় রয়েছে, লোক কল্যাণ মার্গ,রাজীব চক, প্যাটেল চক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, সুপ্রিম কোর্ট, সেবা তীর্থ, জনপথ, মান্ডি হাউজ ইত্যাদি। পাশাপাশি বন্ধ ইন্টারনেট পরিষেবাও। প্রসঙ্গত, গতকাল অনশনের ২৫তম দিনে হাসপাতাল থেকে ফের বার্তা দিয়েছেন পরিবেশকর্মী তথা শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। তিনি বলেছেন, আমি এখনও বেঁচে আছি। টানা অনশনের জেরে তাঁর ওজন প্রায় ১১ কেজি কমে গিয়েছে। অন্যদিকে, বিদেশের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে লাগাতার নেটিজেনদের কটাক্ষের মুখে ইনস্টাগ্রাম বন্ধ করেছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কন্যা নৈমিষা প্রধান।