
মণিপুরে সেনাবাহিনী, রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে বিভিন্ন জঙ্গি সংগঠনের ১৬ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে।
পাশাপাশি, অভিযান চলাকালীন উদ্ধার হয়েছে বিভিন্ন ধরনের ৩৫ টি আগ্নেয়াস্ত্র, ১১ টি আইইডি, প্রচর গুলি ও যুদ্ধসামগ্রী। গত ২৪ ঘণ্টায় মণিপুর পুলিশের তরফে বিষ্ণুপুর, ঘৌবাল ও ইম্ফল পশ্চিম জেলা থেকে আরও ছয় জন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা কাংলেই ইয়াওল কান্না লুপ বা কেওয়াইকেএল, কাংলেইপাক কমিউনিস্ট পার্টি বা কেসিপি ও পিপলস লিবারেশন আর্মি-র সদস্য।







