বিশেষ অধিবেশনে সায় ১৬ দলের, আলাদা হল আপ 

0
146
ছবি সৌজন্যে : এক্স
সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি জানানো ১৬ বিরোধী দল থেকে আলাদা হয়ে গিয়েছে আম আদমি পার্টি। যদিও তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন জানিয়েছেন এই ইস্যুতে কেন্দ্রকে আলাদা করে চিঠি দেবে আপ। অপারেশন সিঁদুর নিয়ে রাজধানীতে আয়োজিত বৈঠকে কেন্দ্রকে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আরজেডি, সমাজবাদী পার্টি, শিবসেনা-উদ্ধব ঠাকরে গোষ্ঠী সহ একাধিক দলের নেতারা। পহেলগাঁওতে সাম্প্রতিক জঙ্গি হামলার পর থেকেই বিরোধী দলগুলি বিশেষ অধিবেশন দাবি করে আসছে।
এই অপারেশন সংক্রান্ত তথ্য জানাতে সর্বদলীয় বৈঠকেরও দাবি তোলা হয়েছে। তৃণমূল কংগ্রেস প্রস্তাব দিয়েছে, চলতি মাসে এই বিশেষ অধিবেশন ডাকা হোক। তখনই বিদেশে সফররত বহুদলীয় প্রতিনিধি দলগুলি দেশে ফিরে আসবে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান স্পষ্টভাবে সংসদে তুলে ধরা যাবে। বাইটঃ ডেরেক ও ব্রায়েন, তৃণমূল সাংসদ