গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International কেনিয়ায় স্কুলে অগ্নিকাণ্ডে ১৬ শিক্ষার্থী নিহত, আহত ৭৪

    কেনিয়ায় স্কুলে অগ্নিকাণ্ডে ১৬ শিক্ষার্থী নিহত, আহত ৭৪

    0
    5
    ছবি সৌজন্যে : এক্স

    কেনিয়ার রাজধানী নাইরোবিতে একটি আবাসিক বিদ্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ শিক্ষার্থী নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ৭৪ জন। স্থানীয় পুলিশ ও কেনিয়া রেড ক্রস এ তথ্য নিশ্চিত করেছে।

    পুলিশ জানিয়েছে ভোররাতে রাজধানী থেকে প্রায় ১২০ কিলোমিটার পশ্চিমের গিলগিল এলাকায় অবস্থিত উতুমিশি গার্লস স্কুলের একটি ডরমিটরিতে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ছাত্রাবাসে ছড়িয়ে পড়ে। ওই ডরমিটরিতে প্রায় ২২০ শিক্ষার্থী অবস্থান করছিল। ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন, আহতদের দ্রুত স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    অনেকের অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গেছে। এদিকে আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে জরুরি সহায়তা দিতে কাজ করছেন কেনিয়া রেড ক্রসের সদস্যরা। পুলিশ কমান্ডার মাসউদ মুইনি বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক একটি ঘটনা। পুরো স্কুল এলাকা ঘিরে রাখা হয়েছে। বর্তমানে শুধু অভিভাবকদের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।