গ্রাম থেকে শহর
News & Much More

29.9 C
Kolkata
29.9 C
Kolkata
More
    Home Sports মেসিদের লিগে ইতিহাসে ১৬ বছরের সুলিভান

    মেসিদের লিগে ইতিহাসে ১৬ বছরের সুলিভান

    0
    47
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    মেজর লিগ সকারে,এমএলএসে নতুন ইতিহাস গড়েছেন ফিলাডেলফিয়া ইউনিয়নের তরুণ ফুটবলার ক্যাভান সুলিভান। অরল্যান্ডো সিটি এসসির বিপক্ষে ম্যাচে গোল করে লিগ ইতিহাসের অষ্টম কনিষ্ঠ গোলদাতা হয়েছেন তিনি।

    ম্যাচে ১৬ বছর ২২৭ দিন বয়সে নিজের প্রথম লিগ গোল করেন ফিলাডেলফিয়ার এই হোমগ্রোন তারকা। শুধু গোলই নয়, ম্যাচে একটি অ্যাসিস্টও করেছেন সুলিভান। এতে এমএলএস ইতিহাসে সবচেয়ে কম বয়সে একই ম্যাচে গোল ও অ্যাসিস্ট করা দ্বিতীয় ফুটবলার হয়ে গেছেন তিনি।এই তালিকায় তার ওপরে আছেন কেবল আমেরিকার প্রাক্তন তারকা ফ্রেডি অ্যাডু।১৫ বছর ৩৩৯ দিন বয়সে এই কীর্তি গড়েছিলেন তিনি।মাত্র ১৪ বছর বয়সে পেশাদার চুক্তি সই করা সুলিভান গত দুই সিজনে মাত্র ২২৪ মিনিট খেলার সুযোগ পেলেও, এই সিজনে এখন পর্যন্ত ৩৭৭ মিনিট মাঠে থেকেছেন।

     এর আগে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে ডিফেন্স ফোর্সের বিপক্ষে জোড়া গোল করে নজর কেড়েছিলেন রোনান সুলিভানের ভাই,ক্যাভান সুলিভান।