গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata মিডলম্যান প্রসন্ন-র ১৬৩ কোটি বাজেয়াপ্ত ইডি-র

    মিডলম্যান প্রসন্ন-র ১৬৩ কোটি বাজেয়াপ্ত ইডি-র

    0
    204

    স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি, গ্রুপ ডি কর্মী নিয়োগের মামলায় মিডলম্যান প্রসন্ন রায়ের ১৬৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। প্রসন্ন রায় এবং তাঁর স্ত্রী কাজল সোনি রায়ের নামে থাকা সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

    সেই তালিকায় রয়েছে একাধিক হোটেল, রিসর্ট। ইডির দাবি প্রসন্ন রায় এবং তাঁর স্ত্রীর নামে সম্পত্তি ছাড়াও শ্রী দুর্গা ডিলকম প্রাইভেট লিমিটেড নামে আরেক সংস্থার ভাগও রয়েছে বাজেয়াপ্ত সম্পত্তিতে। ইডি সূত্রে খবর ওই সংস্থাটিও প্রসন্ন রায়ই দেখভাল করতেন। এখনও পর্যন্ত গ্রুপ সি এবং গ্রুপ ডি মামলায় ইডির বাজেয়াপ্ত করা অর্থ এবং সম্পত্তির পরিমাণ প্রায় ৫৪৫ কোটি। এসএসসি দুর্নীতি মামলায় প্রসন্ন রায়কে গ্রেফতার করেছিল সিবিআই। পরে আর্থিক দুর্নীতি মামলার তদন্ত শুরু করে ইডি।

    তদন্তে নেমে প্রথমে প্রায় ২৭ কোটির খোঁজ পায় ইডি। তাঁর স্ত্রী এবং ঘনিষ্ঠদের মোট ২৫০ টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশও মিলেছিল। যদিও প্রসন্ন-র দাবি ছিল তিনি কৃষিকাজের সূত্রে এই টাকা আয় করেছিলেন।

    ছবি  সৌজন্যে :সংগৃহীত