মিছিলের আগেই নাজিরাবাদে ১৬৩, হাইকোর্টে শুভেন্দু

0
78
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
জতুগৃহ আনন্দপুরের নাজিরাবাদে বিজেপি বিধায়কদের যাওয়ার আগেই ১৬৩ ধারা জারি হতেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী।
মিছিলের অনুমতি চেয়ে মামলা দায়ের করেছেন তিনি। গড়িয়া শিতলামন্দির থেকে নাজিরাবাদের ঘটনাস্থল পর্যন্ত শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল করার কথা ছিল ২০ বিজেপি বিধায়কদের। কিন্তু সেই মিছিলের অনুমতি দেয় নি প্রশাসন। উল্টে নাজিরাবাদের গুদামের ১০০ মিটারের মধ্যে ১৬৩ ধারা জারি করা হয়েছে। এরপরেই হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী। পুলিশের তরফে বলা হয়েছে ইমেলের মাধ্যমে যে রুটে মিছিলের অনুমতি চাওয়া হয়েছে বিজেপির তরফে, সেই রুটে একাধিক হাসপাতাল, স্কুল রয়েছে। মিছিল হলে যানজট হতে পারে। মিছিলের জেরে উদ্ধারকাজে ব্যবহৃত জরুরি পরিষেরার গাড়ি, জরুরি পরিষেবার কাজে যুক্ত কর্মীদের যাতায়াতে ব্যাঘাত ঘটতে পারে। তাই ১৬৩ ধারা জারি করা হয়েছে। পাশাপাশি তথ্যপ্রমাণ লোপাট, তদন্তের কাজ বাধাপ্রাপ্ত হতে পারে। এদিকে ঘটনার চারদিনের মাথায় স্পষ্ট হয়েছে আগুন লাগার আসল কারণ। প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে মোমো গুদাম নয়, প্রথম আগুন লাগে ডেকরেটর্সের গুদামে। সেখান থেকেই মোমোর গুদামে আগুন ছড়ায়।
এদিকে বৃহস্পতিবার সকালে সৌম্য আইচের নেতৃত্বে কংগ্রেসের প্রতিনিধি দল ওই এলাকায় গিয়েছিলেন। সেখানেই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন কংগ্রেস প্রতিনিধি দলের সদস্যরা।