গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Birbhum ১৬-য় তৃণমূলের কোর কমিটি বৈঠক, ওয়াই প্লাস পেলেন কাজল 

    ১৬-য় তৃণমূলের কোর কমিটি বৈঠক, ওয়াই প্লাস পেলেন কাজল 

    0
    415
    ১৬ নভেম্বর শনিবার বীরভূমের তৃণমূলের কোর কমিটির বৈঠক, আর তার আগেই ওয়াই প্লাস পর্যায়ের নিরাপত্তা পেতে চলেছেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। বীরভূমের রাজনীতিতে কাজল বনাম অনুব্রত মণ্ডলের দ্বন্দ্ব তৃণমূল শীর্ষ নেতৃত্বের কাছে সুবিদিত।
    তাই কোর কমিটির সঙ্গে অনুব্রতের সমন্বয় ঘটিয়ে জেলা তৃণমূল পরিচালনা করতে বোলপুরের তৃণমূল কার্যালয়ে কোর কমিটির বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকের আগে কাজলের নিরাপত্তা বাড়িয়ে জেলার রাজনীতিতে তাঁর গুরুত্ব বোঝানো হয়েছে বলেই অভিমত অনুব্রত শিবিরের একাংশের। তবে এ নিয়ে প্রকাশ্যে কেউ কিছু বলেননি। গরু পাচার মামলায় জামিন পেয়ে তিহাড় জেল থেকে ২৪ সেপ্টেম্বর বোলপুরের বাড়িতে ফেরেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তার পর থেকেই জল্পনা শুরু হয়েছে যে, কবে আবার বীরভূমের রাজনীতিতে স্বমূর্তিতে দেখা যাবে অনুব্রতকে।
    কারণ, কারাবাসের সময়ে অনুব্রতকে জেলা তৃণমূলের সভাপতি পদ থেকে না সরালেও জেলার রাজনীতি পরিচালনার জন্য একটি কোর কমিটি গঠন করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কমিটি এত দিন বীরভূমের সাংগঠনিক কাজকর্ম দেখার পাশাপাশি পঞ্চায়েত এবং লোকসভা ভোট পরিচালনারও কাজ করেছে।
    ছবি  সৌজন্যে :সংগৃহীত