গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home National ২ কোটি বকেয়ার জন্যই ১৭ শিশু বন্দি

    ২ কোটি বকেয়ার জন্যই ১৭ শিশু বন্দি

    0
    86
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ২ কোটি টাকা বকেয়া ছিল, তাই মুম্বইয়ের পওয়াইয়ের স্টুডিওয় ১৭ শিশুকে পণবন্দি করে রেখেছিলেন রোহিত আর্য। পুলিশের গুলিতে নিহত হওয়ার আগে নিজেই অপহরণের কারণ জানিয়ে গিয়েছেন রোহিত। তাঁর দাবি, মহারাষ্ট্র সরকারের থেকে তিনি টাকা পান।
    টাকার অঙ্ক প্রায় দু’কোটি। সেই বকেয়া পরিশোধের জন্য সরকারকে বার্তা দিতে চেয়েছিলেন তিনি। সেই কারণেই শিশুদের অপহরণ করেন। অন্য কোনও উদ্দেশ্য ছিল না তাঁর। পওয়াইয়ের বহুতল ওই স্টুডিয়োয় অভিনয়ের প্রশিক্ষণ দেওয়া হয়। বৃহস্পতিবার সেখানে অডিশনের জন্য এসেছিল অনেক শিশু। অডিশন চলাকালীন আচমকা ওই স্টুডিয়োয় ঢুকে পড়েন রোহিত। হাতে ছিল বন্দুক। ভয়ে চিৎকার শুরু করে শিশুরা। তবে তিনি বেশির ভাগ শিশুকেই স্টুডিয়ো ছেড়ে চলে যেতে বলেন। শেষে ১৭টি শিশুকে আটকে রাখেন। আতঙ্ক ছড়ায় স্টুডিয়োর বাইরে।
    প্রায় সাড়ে তিন ঘণ্টা অভিযানের পর রোহিতকে নিরস্ত্র করে শিশুদের উদ্ধার করে পুলিশ। শিশুদের বন্দি করে রাখার সময়ই ভিডিয়ো রেকর্ড করে তাঁর বার্তা সরকারের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন রোহিত। দাবি করেন, শিশুদের ক্ষতি করার কোনও উদ্দেশ্য নেই তাঁর। তিনি কেবল মহারাষ্ট্রের শিক্ষা দফতরের কাছ থেকে বকেয়া দু’ কোটি টাকা আদায়ের জন্য সংশ্লিষ্ট কিছু ব্যক্তির সঙ্গে কথা বলতে চান।