কলম্বিয়ায় স্কুলবাস খাদে পড়ে মৃত ১৭

0
143
ছবি সৌজন্যে : এক্স

কলম্বিয়ায় স্কুলবাস খাদে পড়ে মৃত ১৭ জন। আহত প্রায় ২০। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। জানা যাচ্ছে, শিশু ও প্রাপ্ত বয়স্ক মিলিয়ে বাসে মোট ৪৫ জন ছিল।

আন্টিওকুইয়ার গভর্নর আন্দ্রেস জুলিয়ান সোশ্যাল মিডিয়ায় বলেছেন, উত্তর কলম্বিয়ার একটি গ্রামীণ এলাকায় স্কুলবাস খাদে পরে এই দুর্ঘটনাটি ঘটেছে।

বাসটি ক্যারিবিয়ান শহর টোলু থেকে মেডেলিনের দিকে যাচ্ছিল। ভোর ৫টা ৪০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে। বাসে থাকা শিক্ষার্থীরা তাদের গ্রাজুয়েশন উদযাপন করতে সমুদ্রসৈকতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যেই দুর্ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।