হাথরসে যাত্রীবোঝাই বাস-মিনি ট্রাকের সংঘর্ষে মৃত ১৭

0
170

উত্তরপ্রদেশের হাথরসে যাত্রীবোঝাই বাস এবং মিনি ট্রাকের সংঘর্ষে মৃত্যু হয়েছে ১৭জনের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কয়েজন।

 

এরফলে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। জানা গিয়েছে, হাথরস থেকে আগরার দিকে যাত্রী নিয়ে যাচ্ছিল বাসটি। ওই পথেই যাচ্ছিল একটি মিনি ট্রাক। ৯৩ নম্বর জাতীয় সড়কে যাত্রীবাহী বাসটি মিনি ট্রাকটি ওভারটেক করতে গিয়ে আচমকাই ধাক্কা মারে। আর তাতে ঘটে গিয়েছে দুর্ঘটনা। ঘটনা নজরে আসতেই ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগিয়ে উদ্ধারকাজ চালিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং উদ্ধারকারী দল। বাসের জানলা ভেঙে যাত্রীদের বাইরে বার করে আনা হয়েছে।  ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত। নিহতরা বেশিরভাগই খান্দাউলির সেমরা গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনার পর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জেলা আধিকারিকদের ঘটনাস্থলে পৌঁছানোর নির্দেশ দিয়েছেন। আহতদের যথাযথ চিকিৎসা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে ।