অসমের কাছাড়ে ৯০ দিনে গ্রেফতার ভুয়ো ১৭ চিকিৎসক 

0
173
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
অসমের কাছাড় জেলা থেকে শেষ তিন মাসে ১৭ জন ভুয়ো চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, পুলিশ শেষ দু’দিনে সন্দেহভাজন আরও দু’জন ব্যক্তিকে গ্রেফতার করেছে।
তাঁরা ভুয়ো চিকিৎসক সেজে চিকিৎসা করছিলেন বলে অভিযোগ। পুলিশ চলতি বছরে অগাস্ট মাস থেকে অভিযান শুরু করেছিল। পুলিশ সূত্রের খবর, অভিযুক্তরা হলেন সুপাল রায় ও ইন্দ্রজিৎ রায়। সুপাল দ্বারবন্দ থানা এলাকার ছোটোজালেঙ্গা পার্ট-২-এর বাসিন্দা। পুলিশ অভিযান চালিয়ে রোজেকান্ডি চা বাগানে তাঁর নিজের ফার্মেসি থেকে তাঁকে হাতেনাতে ধরেছে।
অভিযোগ, তিনি সেখানেই চিকিৎসা করতেন। অন্য দিকে, ইন্দ্রজিৎ পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির তাতপাড়ার বাসিন্দা। তাঁর কোনও বৈধ ডাক্তারি সার্টিফিকেট নেই। তাঁকে তারাপুরের মা আয়ুর্বেদ ক্লিনিক থেকে পুলিশ গ্রেফতার করেছে। তিনি সেখানে ভিজিটিং ডাক্তার হিসেবে বসতেন এবং ওষুধ দিতেন। কাছাড় জেলার বাসিন্দাদের জন্য একটি বিশেষ নম্বর চালু করা হয়েছে।