
প্যালেস্টাইনের গাজায় রোববার মধ্যরাত থেকে সোমবার ভোর পর্যন্ত ইসরায়েলের হামলায় ১৭ জন নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে , এর আগের দিনও গাজায় ইসরায়েলি হামলায় ৫৬ জন প্রাণ হারিয়েছেন।
এদিকে রাষ্ট্রসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি,ডব্লিউএফপি জানিয়েছে, ২ মার্চ থেকে ইসরায়েল গাজায় ত্রাণ, ওষুধ, জ্বালানিসহ কোনো পণ্য গাজায় প্রবেশ করতে দিচ্ছে না।এ কারণে গাজায় তাদের খাদ্যমজুদ শেষ হওয়ায় দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দিয়েছে।ডব্লিউএফপির প্যালেস্টাইন প্রতিনিধি বলেছেন, গাজার চার লাখের বেশি মানুষ খাবারের জন্য ডব্লিউএফপির ওপর নির্ভরশীল। খাবারের মজুদ ফুরিয়ে যাওয়ায় এত বিপুলসংখ্যক মানুষের যাওয়ার মতো বিকল্প জায়গা নেই।
তাই গাজা এবং অধিকৃত পশ্চিম তীরে প্যালেস্টাইনিদের জন্য জরুরি মানবিক সহায়তা প্রদানে ইসরায়েলকে কী করা দরকার, তা নিয়ে সোমবার থেকে ৪০টি দেশের শুনানি শুরু করবে রাষ্ট্রসংঘের শীর্ষ আদালত আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত,আইসিজে।








