গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National অনুশীলনে ঘাড়ে রড, মৃত্যু ১৭ বছরের পাওয়ার লিফটারের

    অনুশীলনে ঘাড়ে রড, মৃত্যু ১৭ বছরের পাওয়ার লিফটারের

    0
    152
    ছবি সৌজন্যে : এক্স
    অনুশীলনের সময় ঘাড়ে ২৭০ কেজির রড পড়ে মৃত্যু হয়েছে দেশের সোনাজয়ী পাওয়ার লিফটার ইয়াস্তিকা আচার্য-র। রাজস্থানের ইয়াস্তিকা পাওয়ারলিফটার জুনিয়র জাতীয় গেমসে সোনা জিতেছিলেন।
    জানা গিয়েছে মঙ্গলবার রাজস্থানের বিকানেরের জিমে অনুশীলন করছিলেন ইয়াস্তিকা। সেই সময় ২৭০ কেজির রড তাঁর ঘাড়ে পড়ে ঘাড় ভেঙে যায়। ট্রেনারেরও চোট লাগে। সঙ্গে সঙ্গে ইযাস্তিকাকে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
    তবে ইয়াস্তিকার পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়নি। যষ্টিকার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজস্থান ক্রীড়া বিভাগে।