
পহেলগাও হত্যাকাণ্ডের পর জম্মু – কাশ্মীরের সীমান্ত এলাকায় ওই হত্যাকাণ্ড হামলার সঙ্গে যুক্ত সন্দেহে কিছু জঙ্গির বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই এবার সন্ত্রাসবাদীদের নেটওয়ার্ক ভাঙতে শনিবার পর্যন্ত ১৭৫ জনকে আটক করা হয়েছে অনন্তনাগে।
পর্যটকদের ওপর নৃশংস জঙ্গি হামলায় দেশজোড়া নিন্দা ও ক্ষোভের আবহে কাশ্মীরের বিভিন্ন জায়গা তল্লাশি অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। মঙ্গলবার পহেলগাওয়ের বৈসরণ উপত্যকায় লস্কর-ই-তইবার একটি শাখা সংগঠনের জঙ্গিরা হঠাৎ গুলি চালায় নিরীহ পর্যটকদের ওপর।
মিনি সুইৎজারল্যান্ড নামে খ্যাত সেই মনোরম অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে। নিহতদের মধ্যে একজন নেপালের নাগরিকও রয়েছেন, বাকি ২৫ জন ভারতের ১৪ টি রাজ্যের বাসিন্দা। বাংলার বাসিন্দা তিন জন।
