গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National ত্রিপুরায় ডিটেনশন সেন্টার থেকে পলাতক ১৮ বাংলাদেশি

    ত্রিপুরায় ডিটেনশন সেন্টার থেকে পলাতক ১৮ বাংলাদেশি

    0
    105
    ছবি সৌজন্যে : এক্স
    ত্রিপুরায় ডিটেনশন সেন্টার থেকে পালিয়ে গিয়েছেন ১৮ জন বাংলাদেশি। অবৈধ ভাবে ভারতে ঢোকার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তাদের।
    রাখা হয়েছিল পশ্চিম ত্রিপুরা জেলার নরসিংহগড়ের একটি ডিটেনশন সেন্টারে। সম্প্রতি তাদের দেশে ফেরানোর প্রস্তুতি নেওয়া হচ্ছিল। তার আগেই ডিটেনশন সেন্টার থেকে চম্পট দিয়েছেন তারা। গত বুধবার থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ দায়ের করেছেন ত্রিপুরার সমাজকল্যাণ এবং সামাজিক শিক্ষা দফতরের অধীনস্থ রাজ্য ডিটেনশন সেন্টার কর্তৃপক্ষ। তার পরেই তদন্তে নেমেছে পুলিশ। সর্বত্র তল্লাশি চালিয়ে ওই ১৮ জনকে খোঁজার চেষ্টা চলছে। পুলিশের তরফে জানানো হয়েছে, ওই ১৮ জনের বয়স ১৮ থেকে ৪০-এর মধ্যে। কয়েক দিন আগে অবৈধ ভাবে ভারতে ঢোকার অভিযোগে প্রথমে আটক এবং পরে গ্রেফতার করা হয় তাদের। কয়েক দিন আগেই উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর জেল থেকে পালিয়ে গিয়েছিলেন ছয় বন্দি। এক নিরাপত্তাকর্মীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে চম্পট দিয়েছিল।
    পরে যদিও দু’জনকে ফের গ্রেফতার করা হয়। কিন্তু বাকি চার জনের খোঁজ এখনও মেলেনি।