
আনন্দপুর অগ্নিকাণ্ডের ২৬ দিন পর নিখোঁজ ২৭ জনের মধ্যে ১৮ জনের দেহাংশ তুলে দেওয়া হয়েছে মৃতদের পরিবারের হাতে। দেহাংশ নিতে কাঁটাপুকুর মর্গে উপস্থিতি ছিলেন পরিবারের লোকজন।
যাঁদের ডিএনএ পরিবারের সঙ্গে ম্যাচ করেছে তাঁদের দেহাংশই তুলে দেওয়া হয়েছে। এখনও ৯টি দেহাংশ চিহ্নিত বা শনাক্ত করা যায়নি। ২৬ দিন আগে আনন্দপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ২৭ জনের নামে নিখোঁজ ডায়েরি হয়েছিল থানায়। আনন্দপুরে মোমো কারখানা, ডেকরেটার্সের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল বাজ্য রাজনীতি।
অগ্নিকাণ্ডের পর একদিনও সেখানে না যাওয়ায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভউগরে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। যদিও রাজ্যের তরফে মৃতদের প্রত্যেক পরিবারকে ১০ লাখ আর্থিক সহায়তা করা হয়েছে।
