নেপালে বিমান ভেঙে পড়ে মৃত ১৮, আশঙ্কাজনক পাইলট     আপডেট 

0
187
Passenger plane crashed in Nepal death is increasing
Passenger plane crashed in Nepal death is increasing

নেপালে টেকঅফের সময় বিমান যাত্রীবাহী বিমান ভেঙে পড়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে পাইলটকে।

বুধবার নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সূর্য এয়ারলাইনসের একটি বিমান টেক অফ-এর কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে। আগুন ধরে যায় ক্রু এবং যাত্রী-সহ মোট ১৯ জনকে নিয়ে যাত্রা শুরু করা ওই বিমানটিতে। কালো ধোঁয়ায় ঢেকে যায় বিমানটি। ছুটে আসেন বিমানবন্দরের কর্মী এবং নিরাপত্তারক্ষীরা। যুদ্ধকালীন তৎপরতায় দমকলকর্মী এবং পুলিশ উদ্ধারকাজ শুরু করেন। তড়িঘড়ি শুরু হয় উদ্ধারকাজ। আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে বিমানবন্দরের পরিষেবা। বুধবার সকালে যখন ওই বিমানটি যাত্রা শুরু করে তখন আবহাওয়া খারাপ ছিল।  টিআইএ-এর মুখপাত্র প্রেমনাথ ঠাকুর জানিয়েছেন, সকাল ১১টা নাগাদ ওই দুর্ঘটনা হয়েছে। তড়িঘড়ি উদ্ধারকাজ শুরু হয়। তাতে বিমানে থাকা বেশ কয়েকজনকে উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধার করা গিয়েছে বিমানচালককেও। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, বিমানচালক মণীশ শাক্যকে সঙ্কটজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁকে নিয়ে যাওয়া হয়েছে শিনামঙ্গলের একটি হাসপাতালে। গত ১৪ বছরে অন্তত ১২টি এমন দুর্ঘটনা রয়েছে, যাতে অনেক প্রাণহানীর ঘটনা ঘটেছে।