গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International আমেরিকায় চিহ্নিত ১৮ হাজার অবৈধ ভারতীয়

    আমেরিকায় চিহ্নিত ১৮ হাজার অবৈধ ভারতীয়

    0
    114
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ১৮ হাজার অবৈধ ভারতীয় অধিবাসীদের চিহ্নিত করেছে আমেরিকা। এ বার তাঁদের ভারতে ফেরত পাঠাতে চায় ওয়াশিংটন। অবৈধ অভিবাসীদের সংখ্যা নিশ্চিত না করলেও, তাঁদের ফেরত পাঠানোয় সায় রয়েছে দিল্লির’ও।

    সংবাদ সংস্থা সূত্রে খবর, আমেরিকায় অবৈধ অভিবাসনের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছেন ভারতীয়েরা। প্রথম মেক্সিকো এবং দ্বিতীয় এল সালভাদর। প্রায় ৭ লক্ষ ২৫ হাজার ভারতীয় বিনা নথিতে আমেরিকায় বাস করছেন। প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয় বার শপথ নেওয়ার পরেই বেশ কিছু নির্দেশিকাই স্বাক্ষর করেছেন ট্রাম্প। তার মধ্যে অন্যতম অবৈধ অভিবাসন সংক্রান্ত নির্দেশ। আমেরিকা-মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি করার নির্দেশ দিয়েছেন তিনি।

    আমেরিকায় কত জন অবৈধ ভারতীয় অভিবাসীকে চিহ্নিত করা হয়েছে সে বিষয়ে দিল্লির তরফে এখনও স্পষ্ট কোনও সংখ্যা জানানো হয়নি। তবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, অবৈধ অভিবাসন রুখতে দু’দেশই পদক্ষেপ করতে শুরু করেছে।