
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতের পর বেড়েই চলছে গ্রেফতারির সংখ্যা। কালীগঞ্জে তামান্না খুনের অভিযোগে আরও ৮ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
এখনও পর্যন্ত ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে কাকদ্বীপে সিপিএম কর্মী দম্পতিকে পুড়িয়ে মারার অভিযোগে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখার করার মাত্র ২ দিনের মধ্যে তামান্না খুনে প্রথমে ২ জন পরে আরও ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। ২০২৫-র ২৩ জুন কালীগঞ্জের উপ নির্বাচনে তৃণমূলের জয়ের পর বিজয় মিছিল থেকে ছোড়া বোমায় মৃত্যু হয় ছোট্ট তামান্নার। ২৪ জনের নামে অভিযোগ দায়ের করে নিহত তামান্নার পরিবার। ১১ জন গ্রেফতার হলেও অধরা ছিল ১৩ জন।
২০১৮-য় পঞ্চায়েত ভোটের আগে রাতে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের বুধাখালিতে সিপিএম সমর্থক দেবু দাস এবং উষারানি দাসকে পুড়িয়ে মারার অভিযোগে এফআইআর-এ নাম থাকা ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
