প্রকাশ্যে ১৯ সাংসদদের সই,আলাদা ব্লকের আর্জি

0
30
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

জল্পনা কাটিয়ে এবার প্রকাশ্যে এসেছে তৃণমূল সাংসদদের সই। পরিষদীয় দলের পর তৃণমূলের সংসদীয় দলে ভাঙনের জল্পনা ছিলই।

এবার তৃণমূলের ১৯ জন সাংসদদের স্বাক্ষর করা কয়েকটি পাতা প্রকাশ্যে এসেছে। তৃণমূলের বিদ্রোহী সাংসদদের ঘনিষ্ঠমহল সূত্রে খবর, ওই ১৯ জন সাংসদ লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়ে আলাদা ব্লক গঠনের আর্জি জানিয়েছেন। যদিও স্বাক্ষর সংবলিত ওই পাতাগুলি চিঠির অংশ কি না, সেটি চিঠি হলে আদৌ স্পিকারকে পাঠানো হয়েছে কি না, যদিও তা এখনও স্পষ্ট নয়। যে কাগজ প্রকাশ্যে এসেছে, তাতে স্বাক্ষর রয়েছে বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের।

তারপরেই স্বাক্ষর রয়েছে বীরভূমের সাংসদ শতাব্দী রায়, মথুরাপুরের সাংসদ বাপি হালদার, বর্ধমান পূর্বের সাংসদ শর্মিলা সরকার, হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, কোচবিহারের সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া অন্যান্যদের।