১৯০০ দাগি, তালিকা দেবে এসএসসি 

0
126
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
শনিবারই রাজ্যের স্কুল সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে দাগি প্রার্থীদের তালিকা প্রকাশ করবে, শুক্রবার দেশের সর্বোচ্চ আদালতে এ কথা জানালেন কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি এ দিন আদালতে জানিয়েছেন, একজন অযোগ্য ব্যক্তিকেও পরীক্ষায় বসতে দেওয়া হবে না।
কল্যাণ আদালতে আরও বলেছেন, ১ হাজার ৯০০ জনের মতো দাগী প্রার্থী রয়েছেন। বিচারপতি সঞ্জয় কুমারের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, কোনও অযোগ্য প্রার্থী পরীক্ষায় বসার জন্য আবেদন করলে তা খারিজ করতে হবে ৭ সেপ্টেম্বরের পরীক্ষার আগেই।
আগামী ৭ সেপ্টেম্বর ও ১৪ সেপ্টেম্বর যথাক্রমে নবম-দশম ও একাদশ-দ্বাদশের এসএসসি পরীক্ষা। তার আগেই এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। যোগ্য-রা প্রথম থেকেই দাবি করে এসেছেন, দাগি কারা, তা জানাতে হবে এসএসসিকে।