
মুর্শিদাবাদের জাফরাবাদ গ্রামে বাবা-ছেলে খুনের ঘটনায় আরও দু জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম আজফারুল শেখ এবং মনিরুল শেখ। তাদের বাড়ি সামশেরগঞ্জের শুলিতলা।
জঙ্গিপুর পুলিশ জেলার সুপার অমিতকুমার সাউ বলেছেন, নির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আরও দু জনকে গ্রেফতার করা হয়েছে। ওই ঘটনায় এখনও পর্যন্ত মোট ৭জনকে গ্রেফতার করা হয়েছে। সামশেরগঞ্জের বেতবোনা গ্রামে গত ১২ তারিখ যে গণ্ডগোল হয়েছিল, সেখানে আজফারুল উন্মত্ত জনতাকে নেতৃত্ব দিয়েছিল। পাশাপাশি সে নিজে বাবা ও ছেলে দু জনকেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ছিল।
অন্যদিকে মনিরুলের বিরুদ্ধে অভিযোগ, যে দুষ্কৃতী দল বাবা ছেলেকে খুন করেছিল, তাদের নেতৃত্বে সে নিজে ছিল। দু জনের বিরুদ্ধে খুন ছাড়াও এলাকায় একাধিক বাড়িতে ভাঙচুর এবং আগুন লাগানোর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।








