গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home North Dinajpur গোয়ালপোখরে গুলিকাণ্ডে পলাতকদের ধরতে ২ লাখ পুরস্কার

    গোয়ালপোখরে গুলিকাণ্ডে পলাতকদের ধরতে ২ লাখ পুরস্কার

    0
    1924
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    গোয়ালপোখরে দুই পুলিশকর্মীর ওপর গুলি চালিয়ে উধাও বিচারাধীন বন্দি সাজ্জাদ আলমের এখনও কোনও খোঁজ নেই। পালাতে সাহায্য করা সাজ্জাদের সহযোগীকেও খুঁজছে পুলিশ।
    এদেরকে ধরতে ছবি দিয়ে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে রায়গঞ্জ পুলিশ জেলা। অভিযুক্ত সাজ্জাদ আলম ২০১৮-য় করণদিঘির একটি খুনের মামলার বিচারাধীন ছিলেন। বুধবার আদালত থেকে জেলে ফেরার পথে টয়লেটে যাওয়ার নাম করে প্রিজন ভ্যান থামাতে পাহারায় থাকা এসএআই নীলকান্ত সরকার এবং কনস্টেবল দেবেন বৈশ্য-র ওপর গুলি চালিয়ে পালিয়ে যায় সাজ্জাদ। পুলিশ মনে করছে সাজ্জাদকে পিস্তল সাপ্লাই করেছিল বাংলাদেশি দুষ্কৃতী আব্দুল হোসেন। এর আগে একটি মামলায় ধরাও পরেছিল আব্দুল হোসেন। তাঁকে সাজাও দিয়েছিল ইসলামপুর আদালত। পরবর্তীকালে তাঁকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেই আব্দুল হোসেনকেই বুধবার আদালত চত্বরে দেখা গিয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে সন্দেহ পুলিশের। পুলিশ মনে করছে জেলে থাকাকালীন সাজ্জাদের সঙ্গে পরিচিতি তৈরি হয় আব্দুলের। সেই সূত্রেই আব্দুল হোসেনই সাজ্জাদকে অস্ত্র সাপ্লাই করে থাকতে পারে।
    এদিকে হাসপাতালে চিকিৎসাধীন দুই পুলিশকর্মীর স্বাস্থ্যের খোঁজ নিতে শিলিগুড়ির নার্সিংহোমে গিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, এডিজি আইনশৃঙ্খলা জাভেদ সামিম সহ উত্তরবঙ্গের উচ্চপদস্থ পুলিশ অফিসাররা।